না খেতে দিয়ে ১০০০ কুকুরকে হত্যার অভিযোগ দক্ষিণ কোরিয়ার ব্যক্তির বিরুদ্ধে

ঘটনাটি দক্ষিণ কোরিয়ার (South Korea)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকুরকে (Dog) দেখভাল করার জন্য টাকা নিতেন, অথচ এক হাজার কুকুরকে না খেতে দিয়ে অনাহারে রেখে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার (South Korea)। সম্প্রতি সেদেশের একটি সংবাদ মাধ্যম এই ভয়ঙ্কর ঘটনাটি সামনে এনেছে।

দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, পশু নির্যাতনের মামলার তদন্তে নেমে অভিযুক্ত ৬০ বছর বয়সী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন নিজের অপরাধের কথা। সেদেশের পশুপ্রেমী সংগঠনের কর্মীদের অভিযোগ, প্রজননের বয়স পেরিয়ে গিয়েছে এমন কুকুর বা বাণিজ্যিকভাবে আর আকর্ষণীয় নয় এমন কুকুরদেরকে এই ব্যক্তিটির হাতে তুলে দেওয়া হত। একইসঙ্গে প্রাণীগুলির যত্ন নেওয়ার জন্য প্রতি কুকুর পিছু ১০ হাজার ওন করে দেওয়া হয়েছিল অভিযুক্তকে। কিন্তু তা সত্ত্বেও কুকুরগুলিকে তালাবদ্ধ করে রেখেছিলেন অভিযুক্ত। না খেতে দেওয়ায় অনাহারে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাণীগুলি।

রিপোর্ট অনুসারে, নির্যাতিত কুকুরগুলির পচা মৃতদেহগুলি জমিয়ে রাখা হত। জীবিত অবস্থায় ক্ষুধার্ত কুকুরগুলিকে খাঁচায়, বস্তায় ও রাবারের বাক্সে রাখা হতো। ইয়াংপিয়ংয়ের (Yangpyeong ) স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে মৃত কুকুরগুলো সরিয়ে ফেলা হবে। প্রসঙ্গত পশুদের উপর অত্যাচার বা নৃশংসতার ঘটনা রুখতে কঠোর আইন চালু রয়েছে দক্ষিণ কোরিয়ায়। উদ্দেশ্যমূলকভাবে একটি প্রাণীকে খেতে দিতে বা জল না দিয়ে হত্যা করলে তিন বছরের জেল বা ৩০ মিলিয়ন ওন পর্যন্ত জরিমানা হতে পারে। তার পরেও সেদেশে পশু নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের