‘ইউনূসকে হয়রানি বন্ধ করুন’, শেখ হাসিনাকে চিঠি ১২ মার্কিন সিনেটরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শাসকদল আওয়ামী লীগের লেজুড়বৃত্তি না করার অপরাধে গত কয়েক বছর ধরেই শেখ হাসিনা সরকারের রাজরোষে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। গোটা বিশ্বজুড়ে সমীহ আদায় করা মানুষটি লাগাতার সরকারি নির্যাতনের শিকার হচ্ছেন। এবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে হয়রানি করা বন্ধ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১২ মার্কিন সিনেটর।

গতকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মার্কিন সংসদের উচ্চ কক্ষের ১২ সদস্য লিখেছেন, ‘ক্ষুদ্রঋণ নিয়ে  ইউনূসের ভূমিকা বিশ্বের লক্ষ-লক্ষ গরিব মানুষকে নয়া দিশা দেখিয়েছে। তাঁদের সাবলম্বী হতে সাহায্য করেছে। আর্থিক দৈন্যতার অভিশাপ থেকে মুক্ত করেছে। অথচ সেই গরিব মানুষের ভাগ্য বদলের পুরোধা আপনার ক্ষমতায় থাকাকালীন গত এক দশকের বেশি সময় ধরে দেড় শতাধিক ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছেন। জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার টুর্ক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলিও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে একাধিকবার সরব হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়ার অনিয়ম নিয়ে বাংলাদেশের অনেক বিশিষ্ট বুদ্ধিজীবিও মুখ খুলেছেন। আপনার কাছে অনুরোধ ইউনূসের মতো একজন গুণী মানুষের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার পথ ত্যাগ করুন। ’

চিঠিতে স্বাক্ষর করেছেন ডিক ডারবিন, টড ইয়ং, টিম কাইন, ড্যান সুলিভান, জেফরে এ মার্কলে, জিন শাহিন, এডওয়ার্ড মার্কি, শেরোড ব্রাউন, পিটার ওয়েলশ, শেলডন হোয়াইটহাউস, রন ওয়াইডেন ও কোরি এ বুকার। উল্লেখ্য, সম্প্রতি শ্রম আইন লঙ্ঘন মামলায় আইন না মেনেই গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনূসকে ৬ মাসের জেলের সাজা শুনিয়েছিল শ্রম আদালত। ওই রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের নোবেলজয়ী থেকে শুরু করে বিশিষ্টজনেরা।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির