পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মায়ানমারের সমুদ্র সৈকতে উদ্ধার ১৪ রোহিঙ্গার মৃতদেহ

রাজধানী ইয়াঙ্গুনের ২০০ কিলোমিটার পশ্চিমের এক সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ২০০ কিলোমিটার পশ্চিমের এক সমুদ্র সৈকত থেকে একইসঙ্গে ১৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর নৃশংস হাত থেকে বাঁচতে গিয়ে মালয়েশিয়া পালানোর সময়েই নৌকাডুবিতে ওই ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে মনে করছেন উদ্ধারকারীরা। মৃতদের মধ্যে ১২ জন মহিলা ও দুই শিশুও রয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ‘সোমবার মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্যাথেইন জেলার এক সমুদ্র সৈকতে রোহিঙ্গাদের সারিবদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে জানিয়েছেন, চৌদ্দটি মৃতদেহ পাওয়া গিয়েছে। তাছাড়া একটি নৌকা থেকে মালিকসহ আরও ৩৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় এক মানবাধিকার কর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের হাত থেকে বাঁচতে রাখাইনের বুথিডাং, মংডু এবং সিত্তওয়ে শহর প্রায় পঞ্চাশজনের মতো রোহিঙ্গা নৌকায় চেপে মালয়েশিয়ার পথে রওনা হয়েছিলেন। কিন্তু নৌকায় থাকা যাত্রীরা মাঝপথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন সবাই। অনেকে সাঁতরে জীবন বাঁচাতে পারলেও বাকিরা মৃত্যুকে এড়াতে পারেননি।’ ২০১৭ সাল থেকেই সেনাবাহিনীর নৃশংস অত্যাচারে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ রোহিঙ্গা।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল