মায়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় ১৫১ সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারে  সামরিক বাহিনীর  সঙ্গে  জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। তাই মায়ানমার ছেড়ে ভারতে পালিয়ে এল ১৫১ জন সেনা। বর্তমানে মায়ানমারের সেনারা  আসাম রাইফেলসের কাছে আশ্রয় নেন। গত ২৯শে ডিসেম্বর শুক্রবার মিজোরামের লংটলাই জেলার তুইসেন্টলাং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে  আসাম রাইফেলসের এক কর্মকর্তা।

বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকাটিতে কয়েকদিন ধরে মায়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছিল। তার মধ্যেই ভারতে আশ্রয় নিল মায়ানমারের সেনারা। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মায়ানমারের সামরিক সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় চলতি বছর নভেম্বর মাসে মায়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী বিরোধী গোষ্ঠীর সংঘর্ষের জেরে সেখান থেকে আরও ২৯ জন সেনা সদস্য পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছিল। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য  জানিয়েছিলেন। তারপর ভারত সরকার তাদেরকে মায়ানমারে পাঠানো হয়।

প্রসঙ্গত, বর্তমানে গৃহযুদ্ধের পরিস্থিতিতে মায়ানমারের লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন বলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা জানিয়েছে। এক দশক আগের রোহিঙ্গা বিতাড়ন পরিস্থিতির পরে তাই মায়ানমারের বর্তমান গৃহযুদ্ধ নতুন করে ‘শরণার্থী সমস্যা’ তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

  

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে