কাজাখস্তানে অশান্তির আগুন, নিহত ২ শিশু সহ ১৬৪ জন

বিক্ষোভের নামে অশান্তি বাঁধানোর দায়ে এখনও পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে রীতিমতো  জ্বলছে কাজাখস্থান। রবিবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে কমপক্ষে ১৬৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তার মধ্যে দেশটির অন্যতম প্রধান শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। বিক্ষোভের নামে অশান্তি বাঁধানোর দায়ে এখনও পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনটিতে অর্থা‍ৎ গত ১ জানুয়ারি কাজাখস্থান সরকার জ্বালানি তেলের দাম এক ধাক্কায় দ্বিগুণের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। তার পরে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ইস্তফা দেন প্রধানমন্ত্রী আসকার মমিন। দেশের নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ সামলাতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকে সেনা পাঠানোর অনুরোধ জানান প্রেসিডেন্ট। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজাখস্থানে হাজির হয়েছে রুশ সেনা।

কিন্তু তাতে বিক্ষোভের আগুন পুরোপুরি নেভেনি। রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী  এরলান তুরগুমবায়েভ সাংবাদিকদের বলেন, বিক্ষোভ চলাকালীন ১০০ এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাঙ্কে হামলা এবং লুটপাট চালানো হয়েছে। ৪০০ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিক্ষোভের নামে ধ্বংসাত্মক কাজকর্মে যাঁরা মেতে উঠেছিলেন, তাদের গ্রেফতার করা শুরু হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের