এই মুহূর্তে

মেক্সিকোয় এক বাড়িতেই উদ্ধার ১৭টি মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ জনের দেহ  উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেক্সিকোর ওই এলাকাটি অপরাধপ্রবণ এলাকা বলে পরিচিত। এক বিবৃতিতে জানা গিয়েছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতোর ইরাপুয়াতো শহরে মাটির নিচে মৃতদেহ খুঁজে বের করতে রাডার ও পুলিশ কুকুর ব্যবহার করা হয়েছিল। শুধু মৃতদেহই নয় পাশাপাশি ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে। আইনজীবীদের মতে,  নিহতদের মধ্যে পাঁচজন অনেকদিন আগে থেকেই নিখোঁজ ছিল । কোনওভাবেই তাঁদের হদিশ মিলছিল না। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ মহিলা।

গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। তবে অপারাধের ক্ষেত্রে পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ রাজ্য হিসেবে পরিচিত। এখানে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রভাব অত্যন্ত বেশি। সংঘর্ষ মাঝে মধ্যেই এখানে লেগেই থাকে। মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক কাজে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক লক্ষ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।

সরকারি পরিসংখ্যান সূত্রে খবর, গত বছর মেক্সিকোয় গুয়ানাজুয়াতোতে সবচেয়ে বেশি ৩ হাজার ১৫১ মৃত্যুর ঘটনার ঘটেছে। বহু মানুষ খুন হয়েছেন এখানে। চলতি মাসের শুরুতেও তেমন ছবি দেখা গিয়েছে। গুয়ানাজুয়াতোতে বন্দুকবাজরা গুলি চালিয়ে শিশুসহ সাতজনকে খুন করে। ফেব্রুয়ারিতে রাস্তায় পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে  সেখানে বন্দুকবাজদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এরাও সন্দেহভাজন ছিল অপরাধী হিসেবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপদেষ্টাকে ভিসা দিল না ব্রাজিল

ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ