ভয়াবহ নৌবাডুবি! কঙ্গোতে মৃত্যু অন্তত ১৯৩ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে। কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে আলাদা ভাবে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাতে কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। এই তথ্য পাওয়া গিয়েছে কঙ্গোর কর্তৃপক্ষ ও জাতীয় সংবাদমাধ্যম থেকে।

কঙ্গোয় দুর্ঘটনাটি ঘটে গত বুধবার ১০ সেপ্টেম্বর  ও বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর। পরপর দুদিনে এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর ইকুয়েডর প্রদেশে অন্তত ১৫০ কিলোমিটার দূরত্বের ব্যবধানে ওই দুটি ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক কার্যক্রম বিষয়ক মন্ত্রকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীতে প্রায় ৫০০ জনকে নিয়ে যাচ্ছিল একটি নৌকা। সেটিতেই আগুন লেগে যায়। পরে সেটিই উল্টে যায়। এই ঘটনায় কমপক্ষে ১০৭ জন মারা গিয়েছেন। লুকোলেলা অঞ্চলের মালাঞ্জে গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে ২০৯ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রকের এক বিজ্ঞপ্তি সূত্রে বলা হয়েছে, এই ঘটনায় এখনও ১৪৬ জন নিখোঁজ আছেন। বুধবার বাসানকুসু অঞ্চলে আরও একটি আলাদা দুর্ঘটনায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। তাতে কম করে ৮৬ জন মারা যান। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ আছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে অন্ধকারে নৌকা চালানোর ফলে এটি ঘটে থাকতে পারে। এইভাবে একের পর এক অকাল মৃত্যুতে মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার