চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ভারতীয় এক পড়ুয়া। জানা গিয়েছে, ওই পড়ুয়া হায়দ্রাবাদের বাসিন্দা। তাঁর নাম বছর ২৫-এর শেখ মুজাম্মিল আহমেদ। অন্টারিওর কিচেনার সিটির ওয়াটারলু ক্যাম্পাসের কনেস্টোগা কলেজ থেকে আইটিতে স্নাতকোত্তর করছিলেন শেখ মুজাম্মিল।

ইতিমধ্যেই ওই যুবকের পরিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছে যাতে  তাঁর দেহাবশেষ হায়দ্রাবাদে  ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁর মৃত্যুতে তেলেঙ্গানার রাজনৈতিক দল মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) এর নেতা আমজাদ উল্লাহ খান বিজ্ঞপ্তি জারি করেছে।

এমবিটি নেতা বলেন, আহমেদ গত সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। তবে তার পরিবার আহমেদের বন্ধুর কাছ থেকে ফোন পান। তখনই তারা জানতে পারেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শেখ মুজাম্মিল আহমেদ। আমজাদ উল্লাহ খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ” হায়দ্রাবাদের মুজাম্মিল আহমেদ ২০২২ সালের ডিসেম্বর থেকে কানাডার অন্টারিওর কিচেনার সিটির ওয়াটারলু ক্যাম্পাসের কনেস্টোগা কলেজ থেকে আইটিতে স্নাতকোত্তর করছেন। তবে আচমকাই তাঁর মৃত্যুতে বাবা-মা এবং পুরো পরিবার হতবাক হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তার মৃতদেহ হায়দরাবাদে ফেরত পাঠানোর জন্য বিদেশমন্ত্রকের কাছে  অনুরোধ করছি। “  

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ