পাকিস্তানে বালোচ বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে নিহত ২২ পাক সেনাসহ ২৫৫ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। চলছে বালোচ বিদ্রোহী ও পাক সেনার মধ্যে ভয়াবহ লড়াই। পাকিস্তানের  পক্ষ থেকে দাবি করা হয়েছে দুই পক্ষের এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৯৭ জন বালোচ বিদ্রোহীর। এই সময়ে প্রাণ হারয়েছেন অভিযানে অংশ নেওয়ার পাকিস্তান সেনাবাহিনীর ২২ জন সদস্য। তাছাড়াও উভয় পক্ষের সংঘর্ষে শিশুসহ ৩৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর মিলেছে। মিলিয়ে এই সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।  

পাক সেনা সহ পাকিস্তানের ১২ টি জায়গায় ৩১ জানুয়ারি অতর্কিতে হামলা চালায়। তখন থেকেই শুরু হয়েছে দুই পক্ষের লড়াই। ওই দিন  বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) একযোগে ১২টি শহর ও জনপদে হামলা চালায়। লক্ষ্যবস্তুতে ছিল পাক সেনারাও। সেই হামলাতে  ওই জায়গাগুলির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে। ওই দিনের হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মী  এবং ৩১ জন  সাধারণ নাগরিক নিহত হন। তারপরের দিন  কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় বালোচ বিদ্রোহীরা হামলা চালায়। পাক  সেনা  সূত্রে জানানো হয়েছে,  গত তিন দিনে এসব হামলায় নারী ও শিশুসহ মোট ৩৬ জন  সাধারণ নাগরিক নিহত হয়েছেন।  

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাইকের, ভয়াবহ দুর্ঘটনা ডায়মন্ড হারবারে, গুরুতর আহত ৫

 পাকিস্তান সরকারের বিবৃতি অনুযায়ী হামলায় জঙ্গি হিসেবে চিহ্নিত ৯২ জন নিহত হয়, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল বলেই উল্লেখ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যরা মহিলা, শিশু, বৃদ্ধ ও শ্রমিকসহ অন্তত ১৮ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল  বালুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করা।  আইএসপিআরের দাবি, গোয়েন্দারা জানিয়েছেন,  এসব হামলার পরিকল্পনা পাকিস্তানের বাইরে  থাকা জঙ্গি নেতারা করেছেন। 

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল