Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

আটলান্টিক মহাসাগরে প্রবাহিত এক প্রমোদতরীতে হান্টাভাইরাসের সংক্রমণে অন্তত তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এবং একজনের অবস্থা গুরুতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আটলান্টিক মহাসাগরে ভাসমান প্রমোদতরীতে হান্টাভাইরাসের সংক্রমণে অন্তত তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এবং একজনের অবস্থা গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অন্তত পাঁচজনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে। যাঁদের পরীক্ষা চলছে। তাঁদেরও অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি। WHO একটি বিবৃতিতে লিখেছে, হান্টাভাইরাসের কবলে মহামারির হতে পারে কিনা, সেই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। পাশাপাশি যাত্রী ও নাবিকদের চিকিৎসা ও সহায়তা প্রদান করা হচ্ছে। ভাইরাসটির সিকোয়েন্সিংরও পরীক্ষা চলছে।’

প্রতিবেদন অনুসারে, আর্জেন্টিনা থেকে আফ্রিকার কেপ ভার্দেগামী এমভি হোনডিয়াস নামক প্রমোদতরীতে এই ভাইরাসের প্রাদুর্ভাবের হদিশ মিলেছে। অন্যদিকে ডাচ সংস্থা দ্বারা পরিচালিত প্রমোদতরীর কর্তৃপক্ষ জানিয়েছে যে, কেপ ভার্দের উপকূলে যাওয়ার কথা ছিল ক্রুজটির। কিন্তু এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাউকে উপকূলে নামার অনুমতি দেওয়া হয়নি। তাঁদেরকে নেদারল্যান্ডে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর ক্রুজটি স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন করছে এবং মৃতদেহ গুলি দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ডাব্লুএইচও দু’জন উপসর্গযুক্ত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে।

এবার দেখে নেওয়া যাক, হান্টাভাইরাস কী?

হান্টাভাইরাস হল, একপ্রকার বিরল ভাইরাস, যা ইঁদুরজাতীয় প্রাণী বহন করে এবং তাঁদের শুকনো মলমূত্রের কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে এই ধরনের রোগের সৃষ্টি করে। আমে রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও একই কথা জানিয়ে বলেছে, ইঁদুরের মূত্র, মল বা লালা থেকে ভাইরাসটি বায়ুবাহিত হলে হান্টাভাইরাসের সংক্রমণ ঘটে। হান্টাভাইরাস পালমোনারি সিন্ড্রোমের (HPS) মুল উপসর্গ হল, ক্লান্তি, জ্বর এবং পেশী ব্যথা। এরপর মাথাব্যথা, মাথা ঘোরা, কাঁপুনি এবং পেটের সমস্যা দেখা দেয়। এই ভাইরাস একটি গুরুতর সংক্রমণ, যা কিডনিকে প্রভাবিত করে। পাশাপাশি নিম্ন রক্তচাপ, অভ্যন্তরীণ রক্তক্ষরণের লক্ষণও দেখা যায়। তবে এই ভাইরাসের কোও নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে বিশ্রাম ও পর্যাপ্ত তরল গ্রহণ করলেই রোগ থেকে স্বস্তি পাওয়া যায়।

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

গেরুয়া ঝড় বইতেই বাড়ছে লাড্ডুর চাহিদা, কী বলছেন ব্যবসায়ীরা?

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?