ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব। তার সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী অক্ষরেখার অবস্থানও। ফলে সপ্তাহান্তের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে, হরিয়ানা থেকে জম্মু ও এলাহাবাদ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই বাংলার বিভিন্ন অংশে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত থাকছে না। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন: ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশপাশি বিভিন্ন জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের