চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫২ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৫২ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। গাজনি প্রদেশে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

এই নিয়ে দেশটির তালেবান সরকারের মুখপাত্র জানান, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫২ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এই নিয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গাজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনার মত ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে দেশটির সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ছে। চালকেরা মহাসড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান, তা ছাড়া দেশটিতে আইনকানুনের অভাব আছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ