মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষককে গুলি ছয় বছরের পড়ুয়ার, অল্পের জন্য প্রাণে রক্ষা

অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভার্জিনিয়ার (USA) রাজধানী রিচমন্ডে সহপাঠীদের সঙ্গে ঝগড়ার জেরে এক স্কুল শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি (Shoot Out) চালিয়েছে ছয় বছরের এক খুদে পড়ুয়া। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গুলিবিদ্ধ শিক্ষিকা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আধিকারিকরাও ওই ঘটনায় বিস্মিত। ইতিমধ্যেই গুলি চালানো ছাত্রকে আটক করা হয়েছে। কীভাবে ওই খুদে পড়ুয়ার কাছে আগ্নেয়াস্ত্র এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা দুটো নাগাদ নিউজপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ক্লাস চলাকালীন আচমকাই ৩০ বছর বয়সী শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায় ছয় বছরের এক পড়ুয়া। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সঙ্গে সঙ্গেই গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। শ্রেণিকক্ষে গুলি চলার ঘটনায় অন্যান্য পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে।

যে স্কুলে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই রিচনেক এলিমেন্টারি স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, ‘যা ঘটেছে তা সত্যিই ভয়ঙ্কর। আমরা চাই না এই ঘটনা ফের ঘটুক।’ ভার্জিনিয়া পুলিশের শীর্ষ আধিকারিক স্টিভ ড্রিউ সাংবাদিকদের জানিয়েছেন, ছয় বছরের পড়ুয়ার গুলি চালানো কোনও নিছক দুর্ঘটনা নয়। স্কুলে ঢোকার আগে নিয়মিত তল্লাশি চালানো হয়। তার পরেও কীভাবে অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর