নেপালে মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭ ভারতীয় তীর্থযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা নেপালে। শনিবার সন্ধ্যায় নেপালের গোর্খা জেলায় মনকামনা মন্দিরে প্রার্থনা শেষে ফেরার পথে একটি মাইক্রো-বাস দুর্ঘটনায় প্তায় সাত ভারতীয় তীর্থযাত্রী নিহত হয়েছেন। গোর্খা জেলা পুলিশ অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) রাজ কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন যে শহীদ লক্ষন গ্রামীণ পৌরসভার কান্তার এলাকায় মাইক্রো-বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ার পরেই তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে।  

রাজ কুমার শ্রেষ্ঠা বলেছেন, “সাতজন তীর্থযাত্রী আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য চিতওয়ান জেলার ভরতপুরের চিতওয়ান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।” পুলিশ আরও জানিয়েছে যে উদ্ধার অভিযান এখনও চলছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো-বাসটিতে ১২ জনের বেশি যাত্রী ছিল। গোর্খার প্রধান জেলা কর্মকর্তা তুলসী বাহাদুর শ্রেষ্ঠ বলেছেন, “মাইক্রোবাসটি তানাহুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল, যা মনকামনা মন্দিরের পশ্চিমে অবস্থিত, তবে মন্দির পরিদর্শন শেষে যাত্রীরা কোথায় যাচ্ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।”

আরও পড়ুন: উদ্বাস্তু অধ্যুষিত হাবড়ায় তৃণমূল-বিজেপির দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার কারণ এখনও অজানা, তবে ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী বৈদ্যুতিক মাইক্রোবাসটি রাস্তার খাড়া অংশে দুর্ঘটনার কবলে পড়ে। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে, ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস আনবুখাইরেনি এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছিল। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রায় ২৭ জন নিহত হয়। নেপাল সাম্প্রতিক বছরগুলিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের