কাতারে গুপ্তচরগিরির অভিযোগে ভারতীয় নৌ সেনার প্রাক্তন ৮ আধিকারিকের ফাঁসির সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা ও নয়াদিল্লি: গুপ্তচর বৃত্তির অভিযোগে একই সঙ্গে ভারতীয় নৌ সেনার প্রাক্তন ৮ আধিকারিককে  বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের সাজা শোনাল কাতার আদালত। আর ওই রায়দানের খবর শোনার পরেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আধিকারিকদের হয়ে আইনি লড়াই চালানো হবে বলেও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত নৌ সেনার প্রাক্তন আধিকারিকদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে।

আল দাহরা গ্লোবাল টেকনোলজিস ও কনসালটেন্সি সার্ভিসেস নামে  একটি সংস্থায় কর্মরত ছিলেন ওই আট প্রাক্তন ভারতীয় নৌ সেনা আধিকারিক। সংস্থাটি কাতার সেনাবাহিনীর প্রশিক্ষণ-সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।  কয়েক মাস আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌ সেনার প্রাক্তন ৮ আধিকারিককে গ্রেফতার করে কাতার কর্তৃপক্ষ। ধৃতদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয়। যদিও আটজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বেশ কয়েক বার তাদের জামিনের আর্জিও খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার কাতারের এক আদালতের পক্ষ থেকে ধৃত প্রাক্তন আট নৌ সেনা আধিকারিককেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।

কাতারে ভারতীয় নৌ সেনার প্রাক্তন ৮ আধিকারিকের ফাঁসির সাজার কথা জানতে পেরেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তড়িঘড়ি এক বিবৃতি দেওয়া দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতার আদালতের রায়ে আমরা গভীরভাবে মর্মাহত এবং বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছি৷ সাজাপ্রাপ্ত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের পরিবারের সদস্যদের পাশে রয়েছি। আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। আমরা সমস্ত আইনি বিকল্পগুলি খতিয়ে দেখছি। সাজাপ্রাপ্তদের কনস্যুলার সহযোগিতার যাতে সুবিধা দেওয়া হয় তার জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর