মলদ্বীপে অগ্নিকাণ্ডে মৃত ৯ ভারতীয় শ্রমিক, উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মলদ্বীপের অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক। সেখানে ঠিক কতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তা এখনও জানতে পারেনি বিদেশ মন্ত্রক। তবে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারতীয়দের দেশ শনাক্ত করা গিয়েছে।

অরিন্দম বাগচি বলেন, ‘কতজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারব না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে মলদ্বীপ সরকার’।  তিনি আরও জানিয়েছেন, মলদ্বীপ সরকার ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে । মৃতদের শনাক্ত করার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সবরকম সাহায্য করছে ভারতের হাইকমিশন। মলদ্বীপে ভারতের হাইকমিশনের তরফে বিবৃতি জারি করে নিহত ও আহত ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও দুটি হেল্প লাইন চালু করেছে ভারতীয় হাইকমিশন। মলদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশমন্ত্রী এস জয়শংকর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ সহিদ ফোন করেছিলেন।  শোকবার্তা জানানোর পাশাপাশি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মলদ্বীপ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন।”

মলদ্বীপের রাজধানী মালের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, এর মধ্যে ৯ জন ভারতীয়। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিদেশি শ্রমিকদের থাকার অস্থায়ী জায়গায় আগুন লাগে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দু-তলা আবাসনের দ্বিতীয় তলটি আগুনে ছারখার হয়ে যায়। সেখান থেকেই ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই আবাসনের নীচের তলায় গাড়ি সারাইয়ের গ্যারেজে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা লাগে। আবাসনের এক নিরাপত্তা রক্ষী জানান, মৃতদের মধ্যে ৯ জন ভারতীয়, একজন বাংলাদেশি। আহতের সংখ্যা অনেক।

 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়