চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাবুলে ভয়াবহ আত্মঘাতী হামলা, হত কমপক্ষে ২০

আন্তর্জাতিক ডেস্ক: বিকট শব্দে কেঁপে উঠল কাবুলে বিদেশ মন্ত্রক সংলগ্ন এলাকা। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় ২০জন জখম হয়েছে।  সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি। ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০জন। তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। তবে দেহ ঝলসে যাওয়া তা চেনাই মুশকিল হয়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা দেখে প্রশাসনের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়বে।  মৃতদের মধ্যে বিদেশ দফতরের কর্মীও রয়েছেন বলে অনুমান। 

বিস্ফোরণের খবর দেন ট্যাক্সি চালক জামশেদ কারিমি। বিদেশ মন্ত্রকের দফতর অতিক্রম করার কয়েক সেকেন্ড বাদে শুনতে পায় বিকট শব্দ। পিছনে তাকিয়ে  দেখে আগুন আর কালো ধোঁয়া। দ্রুত সে পুলিশকে জানালে ঘটনাস্থলে তারা দ্রুত পৌঁছয়। পৌছয় তালিবান সরকারের নিরাপত্তাকর্মী, দমকলবাহিনী। আগুন এতটাই ভয়াবহ যে দমকলের পক্ষে তা নিভিয়ে ফেলাই কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

জামশেদ কারিমি সংবাসংস্থা এএফপিকে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের দফতর অতিক্রম করার কিছুক্ষণ বাদে আমি বিকট একটা শব্দ শুনি। পিছনে তাকিয়ে দেখি, আগুন আর কালো ধোঁয়া। আরও বড় কিছু ঘটতে পারে এই আশঙ্কায় গাড়ির গতি বাড়িয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি।   

যেদিন এবং যে সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেই দিন চিনের এক প্রতিনিধিদল সে কাবুলে  বৈঠক করছে তালিবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে। ঘটনায় তালিবান সরকারের অস্বস্তি বাড়ল।কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

আরও পডুন কাবুলে তালিবান সেনাছাউনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত বহু

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ