ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম, মহিলা গভর্নর হিসেবে নির্বাচিত হলেন অ্যাবিগেল স্প্যানবার্গার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাট অ্যাবিগেল স্প্যানবার্গার রিপাবলিকান প্রার্থী লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে ভার্জিনিয়া গভর্নর পদে জয়লাভ করেছেন। এই জয়ের মাধ্যমেই সে দেশের ইতিহাসে প্রথম মহিলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রাক্তন সিআইএ অফিসার এবং কংগ্রেসওম্যান স্প্যানবার্গার, মঙ্গলবার, ৪ নভেম্বর, রিপাবলিকান উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে ভার্জিনিয়ার প্রথম মহিলা গভর্নর হয়ে ইতিহাস করেন। এই নির্বাচনে স্প্যানবার্গার জয়ী হয়েছেন ৫৬.৮ শতাংশ ভোট পেয়ে। সেখানে আর্ল-সিয়ার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। তাঁর জয় জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের জন্য একটি সংকেত হিসেবে দেখেছেন। ভার্জিনিয়ার নবনির্বাচিত গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের বিজয়ী ভাষণ থামিয়ে মঞ্চে অজ্ঞান হয়ে পড়া এক মহিলাকে সাহায্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার মাধ্যমে তিনি তাঁর শান্ত ও সহানুভূতিশীল প্রকৃতির জন্য ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেছেন। অন্যদিকে আর্ল-সিয়ার্স পরাজয় স্বীকার করে বলেছেন, ‘স্প্যানবার্গার যদি সত্যিই মধ্যপন্থী হিসেবে শাসন করেন, তবে তিনি আমাদের ঐক্যবদ্ধ করবেন।’

অ্যাবিগেল স্প্যানবার্গার হেনরিকো কাউন্টিতে বেড়ে ওঠা অ্যাডাম স্প্যানবার্গারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তিনি মিলস গডউইন হাই স্কুল এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অ্যাডাম একজন ইঞ্জিনিয়ার যার দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিতে অভিজ্ঞতা রয়েছে। তিনি জুলাই ২০১৯ সাল থেকে L3Harris Technologies-এর একজন প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। এই দম্পতির তিন কন্যা রয়েছে, যাদের সকলেই হেনরিকো কাউন্টির পাবলিক স্কুলে পড়ে। অ্যাবিগেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, “অ্যাবিগেল এবং তার স্বামী অ্যাডাম ভার্জিনিয়া পাবলিক স্কুলে পড়াশুনা করা তিন মেয়ের গর্বিত বাবা-মা। তার পরিবার নিকটবর্তী আত্মীয়দের সঙ্গে সময় কাটানো, ভার্জিনিয়ার বাইরে ঘুরে বেড়ানো, সক্রিয় থাকা এবং পরিবার হিসেবে একসাথে বোর্ড গেম খেলা উপভোগ করেন।”

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের