জঙ্গিবাদ  রুখতে  রোহিঙ্গা মুসলিমদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি হামলা রুখতে  মুসলিম রোহিঙ্গাদের নৌকা থেকে নামতে দিল না ইন্দোনেশিয়ার বাসিন্দারা। আর এরফলে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ ১৪০ জন রোহিঙ্গাকে একটি নৌকার মধ্যে  ভাসতে হচ্ছে  । জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজার থেকে ইঞ্জিন নৌকায় ইন্দোনেশিয়া উপকূলে যায় এই রোহিঙ্গাদের দল।

দক্ষিণ আচেহ শহরের মাঝি  সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল জানিয়েছেন, ‘ আমরা রোহিঙ্গাদের এখানে নামতে দিইনি। কারণ আমরা চাই না যে অন্য জায়গায় যা ঘটেছে তা এখানে ঘটুক।  এই রোহিঙ্গারা যেখানে গিয়েছে, সেখানেই হয়েছে অশান্তি।‘ ইতিমধ্যেই  বন্দরে মধ্যে টাঙ্গানো হয়েছে ব্যানার। সেখানে লেখা রয়েছে,’ দক্ষিণ আচেহ রিজেন্সির জনগণ এই অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের আগমন প্রত্যাখ্যান করেছে। ‘ একথায় রোহিঙ্গাদের প্রবেশ বন্ধ করতে সরব হয়েছেন ইন্দোনেশিয়ার আমজনতারা।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে রওনা হওয়ার সময় নৌকাটিতে ২১৬ জন লোক ছিল এবং তাদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অবতরণ করেছে । তাদের মধ্যে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কারণ, ১৯৫১ সালে জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশের মধ্যে নেই ইন্দোনেশিয়া। সেইজন্য শরণার্থী গ্রহণ করতে এই দেশের প্রশাসন বাধ্য নয়।  বলা বাহুল্য, ২০১৭ সালে নৃশংস সহিংসতার পরে মিয়ানমার থেকে পালিয়ে যায় প্রায় ৭৪০,০০০ রোহিঙ্গা। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে বসবাস করে। আর এই সকল রোহিঙ্গারাই এখন আশ্রয়ের জন্য  নৌকা করে পাড়ি দিচ্ছে বিভিন্ন দেশে। 

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার