ইজরায়েলি হামলার এক বছর পূর্তি, কোটি কোটি টন ধ্বংসস্তুপ নিয়ে বিপাকে গাজাবাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ‘মৃত্যুপুরী’ শব্দটি বললে সবার আগে উঠে আসবে গাজার নাম। প্রায় ১ বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইজরায়েল। ইজরায়লের আক্রমণ থেকে রেহাই পায় নি ছোট্ট ছোট্ট শিশু ও নারীরা। বাদ যায় নি স্কুল,মসজিদ,গির্জা। হামাস-ইজরায়েল দ্বন্দ্ব আগামী সোমবার (৭ অক্টোবর) এক বছর পূর্ণ হতে চলেছে। টানা এক বছর ধরে গাজায় ইজরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলা চালিয়েছিল।বন্দি করে নিয়েছিল বহু জনকে। এর মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। সেই থেকে টানা এক বছর ধরে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। গাজা এখন আবর্জনার ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। এই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে কত স্বপ্ন, কত মানুষের আতর্নাদ, হাহাকার।

ইজরায়েলের অবিরাম হামলায় গাজায় ৪১ হাজারেরও বাসিন্দা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৯৫ হাজারের কাছাকাছি। এক পা, দু পা হারিয়ে পঙ্গু হয়েছে বহু নিরীহ শিশু। ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেখানে ধ্বংস হয়ে যাওয়া অট্টালিকা ও এখনও দাড়িয়ে আছে কিন্তু ক্ষতিগ্রস্ত এমন ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ চার কোটি ২০ লক্ষ টনেরও বেশি হবে। জাতিসংঘ আরও জানিয়েছে, এসব ধ্বংসস্তূপ ২০০৮ সাল থেকে গত বছর যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত গাজার মাটিতে সঞ্চিত আবর্জনার পরিমাণ ১৪ গুণ।

শুধু তাই নয়, জাতিসংঘের অনুমান,ধ্বংসস্তূপ একসঙ্গে জড়ো করে স্তূপীকৃত করা হলে তা দিয়ে মিশরের বৃহত্তম পিরামিডটিকে (গিজার মহা পিরামিড) ১১ বার ভরে দেওয়া যাবে। আর এই ধ্বংস্তূপ কমছে না। বরং প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। এই আবর্জনা ধ্বংস্তূপে বিষাক্ত হয়ে উঠেছে গাজার আকাশ-বাতাস।

জাতিসংঘের তিন কর্মকর্তা জানিয়েছেন, এসব ধ্বংসস্তূপ নিয়ে কী করা যায় তা নিয়ে জাতিসংঘ গাজার কর্তৃপক্ষকে সাহায্য করার চেষ্টা করছে। জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা ওয়ার্কিং গ্রুপ ফিলিস্তিনি কর্তৃপক্ষগুলোকে সঙ্গে নিয়ে চলতি মাসেই খান ইউনিস ও গাজার মধ্যাঞ্চলীয় দিয়ের এল-বালাহয় রাস্তার পাশের আবর্জনা পরিষ্কার করার একটি পাইলট প্রকল্প শুরু করছে। তবে কতটুকু এতে নিষ্পত্তি হবে তা নিয়ে সংশয়ে রয়েছে তাঁরা।

টানা এক বছর হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪০ হাজার জন নিহত এবং ৯০ হাজার জন আহত হয়েছে যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?