জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বাইপাসে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে যাত্রীবোঝাই একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের জামুই থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল বাসটি। রবিবার সাতসকালে পানাগড় বাইপাসের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর সামনে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের দিকের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

দুর্ঘটনার অভিঘাতে বাসের ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক