‘আজ বড় দিন!’, মোদির সঙ্গে বৈঠকের আগেই রহস্যময় পোস্ট ডোনাল্ড ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগেই সমাজমাধ্যমে এক রহস্যময় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি লিখেছেন ‘তিনটি দুর্দান্ত সপ্তাহ, সম্ভবত সর্বকালের সেরা। কিন্তু আজ বড় দিন। পারস্পরিক শুল্কের ক্ষেত্রে। আমেরিকাকে আবার মহান বানান।’ ইতিমধ্যেই ওই পোস্ট ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত বিষয়ে ট্রাম্প কোনও বড় পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন তাঁরা।

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিয়েই কার্যত গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের ঘুম কেড়ে নিয়েছে। একের পর এক দেশের পণ্যের উপরে মোটা অঙ্কের কর বা শুল্ক আরোপ করেছেন। আর তাতেই বিভিন্ন দেশের পণ্যের মার্কিন বাজার দখলের ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে নেমেছে ধস। আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতির মুখোমুখি হয়েছেন বিনিয়োগকারীরা। চিন, মেক্সিকো-সহ আমেরিকার স্বঘোষিত শত্রু দেশগুলোর বিরুদ্ধে কার্যত কর-যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খানিকটা দুর্বিনীত কণ্ঠেই তিনি জবাব দিয়েছেন, ‘যে দেশ মার্কিন সংস্থার পণ্যের উপরে কর আরোপ করবে, সেই সব দেশের পণ্যের উপরে আমরা মোটা অঙ্কের কর আরোপ করব।’

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়া ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ইতিমধ্যেই মার্কিন মুলুকে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে আরও সুদৃড় করার পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি। সূত্রের খবর, বিশ্বের দুই শক্তিশালী দেশের দুই প্রধানের মধ্যে পারস্পারিক কর আরোপের বিষয়টি নিয়েও বিশেষ আলোচনা হবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা