আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাইক্রোসফট উইন্ডোজের শীর্ষ পদে মাদ্রাজ আইআইটির প্রাক্তনী

নিজস্ব প্রতিনিধি : গুগলের পর এবার মাইক্রো সফট উইন্ডোজের দায়িত্ব এক ভারতীয়র হাতে এল। মাইক্রো সফট উইন্ডোর দায়িত্ব নিলেন মাদ্রাজ আইআইটির প্রাক্তন ছাত্র পবন দাভুলুরি। এর আগে গুগলের দায়িত্ব নিতে দেখা যায় সুন্দর পিচাইকে। পাশাপাশি মাইক্রোসফটের দায়িত্ব সামলেছেন সত্য নাদেলা।

গত বছর মাইক্রোসফট উইন্ডো প্রধানের পদ ছেড়ে আমাজনে যোগ দিয়েছিলেন পানস পানয়। এরপরই এবার পবন দাভুলুরিকে মাইক্রোসফট উইন্ডোর দায়িত্বে নিয়ে আসা হল। এর আগে মাইক্রোসফট উইন্ডোর সারফেস ডিপার্টমেন্টটি দেখতেন পবন। আর উইন্ডোস ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল মিখাইল পরাখহিন। মিখাইল ও পানস উইন্ডোজ ছেড়ে দেওয়ার পর এবার থেকে সারফেস ও উইন্ডোজ দুটি ডিপার্টমেন্টের দেখভাল করবেন মাদ্রাজ আইআইটির প্রাক্তন ছাত্র।

উল্লেখ্য, গত ২৩ বছর ধরে মাইক্রোসফট উইন্ডোতে কাজ করছেন পবন। মূলত মাইক্রোসফট উইন্ডোজে প্রসেসর তৈরির কাজে পবনের বিশেষ দক্ষতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পবনের অভিজ্ঞতা বিশেষ কাজে দেবে বলে মনে করা হচ্ছে। মাইক্রোসফটের ‘এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের প্রধান রাজেশ ঝা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোর প্রধান হিসাবে পবন দাভুলুরিকে নিয়ে আসা একটি যুগান্তকারী পদক্ষেপ। এরফলে উইন্ডোজের গ্রাহক সংখ্যা আরও বাড়বে। আইআইটি মাদ্রাস থেকে স্নাতক হিসাবে পাশ করার পর মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্লাতকোত্তর ডিগ্রি লাভ করেন পবন।

Published by:

Share Link:

More Releted News:

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ