অবৈধ মদের গাড়ি আটকাতে গিয়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের, পলাতক চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যরাতে খবর এসেছিল, এলাকায় পাচার হচ্ছে বেআইনি মদ। সেই খবর পেয়েই দলবল নিয়ে রাস্তায় নেমেছিলেন পুলিশ আধিকারিক। কিন্তু পাচারকারীদের গাড়ি আটকাতে গিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। মদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মধ্যপ্রদেশের দেবাস জেলার খাতেগাঁও থানার ভারপ্রাপ্ত পুলিশকর্তা দিলীপ কুমার পুরীর।

ঘটনাটি  ইন্দোর-বেতুল জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ বেআইনি মদ পাচারের খবর পেয়ে নিজের দল নিয়ে ওই এলাকায় যান দিলীপ। শুরু হয় গাড়িতে তল্লাশি। সেই সময় মদ বোঝাই একটি আইশার গাড়ি আটকান তাঁরা। চালককে গাড়ি থেকে নামতে বলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। এমনকি রাস্তার বিভাজকের উপর দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। সেই সময় গাড়ির পিছনের চাকা দিলীপের শরীরের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত খাতেগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দীর্ঘক্ষণ তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। দেওয়া হয় সিপিআরও। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুনঃ বিয়েবাড়ির ভোজ খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ঘটনার পর গাড়িটি সন্দলপুরে ফেলে পালিয়ে যান চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পৌঁছন দেবাসের পুলিশ সুপার আদিত্য মিশ্র। দিলীপের দেহের ময়নাতদন্তের পর তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে ধার জেলার বরমণ্ডলে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে।

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু , উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাসহ গ্রেফতার ৩

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন