চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিকিম, আফগানিস্তানে ভূমিকম্প

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক ও কাবুল: কম্পন এবার সিকিম এবং আফগানিস্তানে। সোমবার সকালে এই দুই জায়গায় কম্পন অনুভূত হয়। কম্পনের খবর দিতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার ভোর সওয়া চারটে নাগাদ সিকিমের ইউকসোম টাউনে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেল। সিকিমে কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিম সিকিমের ৭০ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে, ২৭.৮১ অক্ষাংশ এবং ৮৭.৭১ দ্রাঘিমাংশ। কম্পনের ফলে, শহরবাসীর মধ্যে তৈরি হয় আতঙ্ক। সাতসকালে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন। 

একই দিনে কম্পনের খবর এসেছে আফগানিস্তান থেকে। কম্পন অনুভূত হয় সোমবার সকালে। তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেল। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এই কম্পনের খবর দিতে গিয়ে জানিয়েছে,  সোমবার ভোর ৬টা ৪৭ মিনিটে আফগানিস্তানে কম্পন অনুভত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেল। কম্পনের কেন্দ্রস্থল ফৈজাবাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল আফগানিস্তান। গত জানুয়ারিতেও আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। সে দফায় কম্পনের তীব্রতা ছিল ৪.২ রিখটার স্কেল। একের পর এক ভূমিকম্পের খবরে পরিবেশবিদেরা রীতিমতো আতঙ্কে রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, আগামীদিনে বড় ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। দুইদিন আগে সিকিমেও কম্পন অনুভূত হয়। কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি যে আতঙ্কের, সে ব্যাপারে কোনও মহলেই কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন ভূমিকম্পে দুলে উঠল অসম

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ