বিমান দুর্ঘটনায় নিহত অ্যাপোলো-৮ এর নভোচারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য উইলিয়াম অ্যান্ডার্স। শুক্রবার (৭ জুন) ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। জানা গেছে উইলিয়াম অ্যান্ডার্স ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি ছোট বিমান ওয়াশিংটনের সিয়াটলের উত্তরে সান হুয়ান দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হয়ে অ্যান্ডার্স মারা গেছেন। যখন দূর্ঘটনাটি ঘটে তখন বিমানটি তিনি নিজেই চালাচ্ছিলেন। নাসার নভোচারী উইলিয়াম অ্যান্ডার্সের ছেলে গ্রেগরি অ্যান্ডার্স গতকাল শুক্রবার (৭ই জুন)সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর দিয়েছেন।

জানা গেছে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুরোনো মডেলের একটি ছোট বিমান জোন্স আইল্যান্ডের উত্তর প্রান্তের কাছে জলে পড়ে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। সান হুয়ান কাউন্টি পুলিশের তরফে জানানো হয়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানটির অনুসন্ধান শুরু করেছিল।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, বিকেলে অনুসন্ধান চালিয়ে অ্যান্ডার্সের মৃতদেহ উদ্ধার করা হয়। ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ৯০ বছর বয়সী এই ব্যক্তি একটি বিচক্র্যাফ্ট এ এ ৪৫ উড়াচ্ছিলেন। এটি টি-৩৪ নামেও পরিচিত। সংস্থাটি জানিয়েছে, বিমানটি জোন্স দ্বীপের উপকূল থেকে প্রায় ৮০ ফুট (২৫ মিটার) দূরে বিধ্বস্ত হয়েছে।

অ্যান্ডার্সের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে,  তাঁদের পরিবারটি এখন বিধ্বস্ত অবস্থায় আছে। তিনি একজন দুর্দান্ত পাইলট ছিলেন। তাকে খুব মনে পড়বে তাঁদের। এই ঘটনায় তাঁরা খুব শোকাহত রয়েছেন।

উল্লেখ্য ১৯৬৪ সালে নাসার নভোচারী হিসেবে নির্বাচিত হন তিনি এবং ১৯৬৬ সালে জেমিনি-১১ মিশন এবং ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ ফ্লাইটের ব্যাকআপ পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। মহাকাশযান থেকে অ্যান্ডার্স ১৯৬৮ সালের বড়দিনের সময় অ্যাপোলো-৮ উড্ডয়নের সময় পৃথিবীর অগ্রভাগে চাঁদের পৃষ্ঠের একটি বিশ্ববিখ্যাত ছবি তুলেছিলেন। ছবিটির শিরোনাম ছিল ‘আর্থরাইজ’। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যান্ডার্সের মৃত্যুতে শোক প্রকাশ করে নাসার প্রশাসক বিল নেলসন জানিয়েছেন, ‘অ্যান্ডার্স মানুষের জন্য চমৎকার উপহার দিয়ে গেছেন।তিনি চাঁদের নিকটবর্তী স্থানে উড্ডয়নের সময় কিছু অসাধারণ ছবি তুলেছেন। যা একজন নভোচারীর কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ