লিসবনে লাইনচ্যূত বৈদ্যুতিন ট্রাম, নিহত অন্তত ১৫, রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা লিসবনের মধ্যাঞ্চলে। বুধবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি বৈদ্যুতিন ট্রাম লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। লিসবনের নগর পরিদর্শকরা এই ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে রয়েছে ৩ বছর বয়সী একটি শিশুও। পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬:১৫-এর দিকে ঘটে। প্রায় দুই ঘন্টা ধরে ব্যাপকভাবে জরুরি ভিত্তিতে চালানো হয় উদ্ধারকাজ। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, ফানিকুলার নামে পরিচিত লিসবনে বৈদ্যুদিন ট্রামগুলি। এই বৈদ্যুতিন ট্রামটির নাম ছিল এলিভাদোর দা গ্লোরিয়া। সেটিই লাইনচ্যুত হয়। পর্তুগালের খাড়া পাহাড়গুলিতে যাত্রী পরিবহন করে এই ট্রামগুলি।

লিসবনের গণপরিবহন অপারেটর ক্যারিস জানিয়েছে, প্রতিদিনের নিরাপত্তা পরিদর্শন সহ সকল প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ প্রোটোকল অনুসরণ করা হয়েছে। এক বিবৃতি মারফত সংস্থাটি জানিয়েছে যে তারা তাৎক্ষণিকভাবে এ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। শহরের যোগাযোগ বিভাগ জানিয়েছে যে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এই দুর্ঘটনাকে নিরাপত্তাজনিত গাফিলতি ও ব্যর্থতা বলেই মনে করা হচ্ছে। লাইনচ্যুত কেবিনটি ৪০ জন যাত্রী ধারণ নিয়ে যাচ্ছিল। পর্তুগালের জনমন্ত্রক উদ্ধার অভিযানের সময়কাল নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তদন্ত চলছে।

 

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস তিন দিনের শোকপালনের নির্দেশ দিয়েছেন। এই মর্মান্তিক ট্র্যাজেডিকে শহরের জন্য “গভীর দুঃখের মুহূর্ত” বলে অভিহিত করেছেন। “আমি নিহতদের সকল পরিবার এবং বন্ধুদের আন্তরিক সমবেদনা জানাই। লিসবনে শোক বিরাজ করছে”, এক সরকারি বিবৃতি জারি করে বলেছেন মেয়র। পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয়ও বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাভরা, গ্রাসা এবং বিকা সহ শহরের অন্যান্য সমস্ত ফানিকুলার লাইন স্থগিত করা হয়েছে।

 

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “বিখ্যাত ‘এলেভাদর দা গ্লোরিয়া’ লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে আমি দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।” এলিভাদোর দা গ্লোরিয়া প্রাচীনত্ব ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করত। এবার তার সঙ্গে জুড়ে গেল মৃত্যুর গন্ধ, মরনের ইতিহাস।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে