লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৫ জন, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন বাসিন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে বিধ্বংসী দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। ১ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লক্ষেরও বেশি মানুষকে।এদিকে জলের তীব্র সংকট দেখা দিয়েছে লস অ্যাঞ্জেলেসে।

দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছে, শহরের ভেতরে এবং আশেপাশে দাবানল নিয়ন্ত্রণে আনতে জলের অভাব দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনে প্যালিসেডসের দুটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুনের তাণ্ডব থেকে রক্ষা পাননি আমেরিকার সেলিব্রেটিরাও। দাবানলে প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের ঘরবাড়ি পুড়ে গেছে। চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে, গাড়ি ফেলে পালাচ্ছেন।

এদিকে এখনও পর্যন্ত অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন। সড়কে পড়ে থাকা বিকল গাড়িগুলো সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের বুলডোজার ব্যবহার করছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
এই বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আগুনের লেলিহান শিখা যেন তেড়ে আসছে জনবসতির দিকে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কতৃপক্ষ। ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এই দাবানলের ফলে গোটা লস অ্যাঞ্জেলেস এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় দমকলকর্মীরা সাগর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনে পুড়ে যাওয়া গাড়ি সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। গেটি ভিলা মিউজিয়ামের চারপাশের গাছপালাও পুড়ে গিয়েছে। টপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের দিকে। বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং বাসিন্দারা তাঁদের গাড়ি বাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন। 

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের