ভারতে হামলার ছক বানচাল, রাশিয়ায় আটক ফিদাঁয়ে জঙ্গি

ভারতে নাশকতার ছক বানচাল হল। রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক জঙ্গি। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল ওই জঙ্গির নিশানায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল হল। রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদাঁয়ে জঙ্গি। রুশ গোয়েন্দার দাবি, ভারতে হামলার পরিকল্পনা করছিল ধৃত সন্ত্রাসবাদী। মূলত, ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল ওই জঙ্গির নিশানায়।

সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে ছিল বলেই মনে করা হচ্ছে। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “নিষিদ্ধ ইসলামিক (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।” স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়। আজমগড় থেকে সবাউদ্দিন আজমি নামের ওই জঙ্গিকে গ্রেফতার করে এটিএস। তারপর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতে আইএস-এর কার্যকলাপ নিয়ে একটি উদ্বেগজনক রিপোর্ট পেশ করে রাষ্ট্রসংঘ। সেখানে বলা হয়, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-খোরসান (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিব মুহাজিরের। আগে পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আগে যোগাযোগ ছিল তার। বর্তমানে আইএস-কে’র নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দু’য়েক আইএস-কে জঙ্গি রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ চলছে।         

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের