লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: না ফেরার দেশে পাড়ি দিলেন একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহকারী সুলতান মাহমুদ শরীফ। শনিবার (২৩ অগস্ট) লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রেখে গিয়েছেন দুই মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য অনুরাগীকে। ২০০১ সাল আমৃত্যুকাল পর্যন্ত ব্রিটেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৪১ সালের ২৬ জানুয়ারি অধুনা বরিশাল জেলার চানপুরা ইউনিয়নের সরুখালী গ্রামে জন্ম নেন সুলতান মাহমুদ শরীফ। স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ষাটের দশকে আইয়ুব বিরোধী আন্দোলন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের মুক্তি আন্দোলনে সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেন। পরে পাড়ি জমান ব্রিটেনে। লন্ডনে থেকেই পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে লড়াই করেন তিনি। ১৯৬৯ সালের ২ ফেব্রুয়ারি তাঁর  নেতৃত্বে প্রায় আট হাজার প্রবাসী বাংলাদেশি লন্ডনের হাইড পার্ক থেকে মিছিল নিয়ে পাকিস্তান হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। ওইদিন হাইকমিশনের পাকিস্তানি পতাকা নামিয়ে কালো পতাকা উত্তোলন করেন সুলতান মাহমুদ। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় শেখ মুজিবুর রহমানের পক্ষে লড়তে লন্ডন থেকে ব্রিটিশ আইনজীবী থমাস উইলিয়ামকে ঢাকায় পাঠানোর ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সুলতান শরীফ ও তার স্ত্রী আইরিশ বংশোদ্ভূত ব্যারিস্টার নোরা শরীফ। পরে আওয়ামী লীগের লন্ডন শাখা গঠিত হলে সুলতান সাধারণ সম্পাদক নিযুক্ত হন।

একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে লন্ডনে থেকেই তিনি বিশ্ব জনমত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেন। এপ্রিল মাসে লন্ডন থেকে সোজা চলে যান বাংলাদেশে। অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে যুবলীগ গঠিত হওয়ার পর সংগঠনটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং পরের বছর পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হন। পরে বাংলাদেশ ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমান। ১৯৭৫ সালের ১৫ অগস্ট সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার খুনিদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তিনি। ২০০১ সালে ব্রিটেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন।

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন