অনুষ্ঠান মঞ্চে পড়ে গেলেন জো বাইডেন

অনুষ্ঠান চলাকালীন এক ক্যাডেটের সঙ্গে করমর্দন করে পিছন ফিরে এগিয়ে যাওয়ার সময় আচমকা হুমড়ি খেয়ে পড়ে যান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার কলোরাডোর বায়ুসেনার অ্যাকাডেমিতে ক্যাডেটদের সমাবর্তনের অনুষ্ঠান মঞ্চে পড়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠান চলাকালীন এক ক্যাডেটের সঙ্গে করমর্দন করে পিছন ফিরে এগিয়ে যাওয়ার সময় আচমকা হুমড়ি খেয়ে পড়ে যান তিনি।

হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট এইভাবে পড়ে যাওয়ায় হতবাক হয়ে যান উপস্থিত সবাই। তড়িঘড়ি বায়ুসেনার জওয়ানরা তাঁকে ধরাধরি করে তোলেন। এরপর নিজের আসনে গিয়ে বসেন তিনি। তবে পড়ে যাওয়ার ফলে বাইডেন আঘাত পাননি বলে জানা গিয়েছে। ৮০ বছর বয়সী বাউইডেন বায়ুসেনার অ্যাকাডেমির স্নাতকদের সামনে প্রারম্ভিক ভাষণ দিয়েছিলেন। অনুষ্ঠানে কেবল একজন ক্যাডেটের সঙ্গে করমর্দন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এই ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক (Communications Director)  বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বছর আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বাইডেন। ওই নির্বাচনে জয়ী হলে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন তিনি। এর আগে ২০২০ সালে পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছিল বাইডেনের।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের