ভিয়েতনাম চিড়িয়াখানায় বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৪৮ টি বাঘের মৃত্যু

এই বিষয়ে চিড়িয়াখানাগুলি কোনও মন্তব্য করতে চায়নি। চিড়িয়াখানার কর্মীদের মধ্যে যারা নিহত বাঘ ও সিংহগুলির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন, তাদের শরীরে কোনও প্রভাব পড়েনি এবং শ্বাসকষ্টের লক্ষণও দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বার্ড ফ্ল’র প্রকোপ। এবার দক্ষিণ ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্ল’র প্রকোপ। বার্ড ফ্ল’র কোপে ইতিমধ্যেই চিতাবাঘ, তিনটি সিংহ এবং ৪৮ টি বাঘ মারা গিয়েছে। এমনকী ক্রমাগত বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে, ভাইরাসটি মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভিয়েতনামের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, অগস্ট ও সেপ্টেম্বরে দুটি চিড়িয়াখানায় বাঘের মৃত্যু হয়েছে। আর এগুলি লং আন প্রদেশের ব্যক্তিগত মাই কুইন সাফারি পার্ক এবং রাজধানী হো চি মিন সিটির ডং নাইতে অবস্থিত। মৃত্যুর পর, ন্যাশনাল সেন্টার ফর অ্যানিমেল হেলথ ডায়াগনোসিসের পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে যে বাঘ, চিতাবাঘ এবং সিংহের মৃত্যু “H5N1 টাইপ A ভাইরাসের কারণে” হয়েছে।

তবে এখনও পর্যন্ত ওই চিড়িয়াখানাগুলির কর্মচারীদের শরীরে বার্ড ফ্লু’র লক্ষণ দেখা যায়নি। এই বিষয়ে চিড়িয়াখানাগুলি কোনও মন্তব্য করতে চায়নি। চিড়িয়াখানার কর্মীদের মধ্যে যারা নিহত বাঘ ও সিংহগুলির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন, তাদের শরীরে কোনও প্রভাব পড়েনি এবং শ্বাসকষ্টের লক্ষণও দেখা যায়নি। এডুকেশন ফর নেচার ভিয়েতনাম (বন্যপ্রাণী সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি এনজিও) জানিয়েছে, ২০২৩ সালের শেষ নাগাদ ভিয়েতনামের চিড়িয়াখানায় মোট ৩৮৫টি বাঘ বাস ছিল। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে যে, ২০২২ সালের মধ্যে H5N1 সহ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত স্তন্যপায়ী প্রাণীদের প্রাণঘাতীর ঘটনা বেড়েছে। তবে মানুষের মধ্যে যদি H5N1 সংক্রমণ হয়, তাহলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। ভিয়েতনাম মার্চ মাসে এই ভাইরাসে একজনের মৃত্যুও হয়েছিল।

ভিয়েতনাম চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘগুলির মৃত্যুর বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রামিত পোল্ট্রির মাংস খেয়ে প্রাণীরা ভাইরাসে আক্রান্ত হতে পারে। কারণ ওই চিড়িয়াখানার নিহত পশুগুলিকে মুরগীর মাংস খাওয়ানো হয়েছিল, আর সেগুলো ছিল H5N1 বহনকারী মুরগির মাংস। তবে এটা সাধারণ কিছু নয়, এর আগেও বাঘে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ২০০৩-২০০৪ সালে যখন এই রোগটি দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, তখন ২৪ জন মারাত্মকভাবে সংক্রমিত হয়েছিল। ২০০৪ সালে, বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ মারা গিয়েছিল এবং থাইল্যান্ডে বিশ্বের বৃহত্তম প্রজনন খামারে euthanized হয়েছিল।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?