লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া যায় নি। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে বহুজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৬ টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে।একদিকে আগুন নেভাতে শহরে জলের তীব্র সংকট অন্যদিকে বৃষ্টির অভাব তার উপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ঝড়ো বাতাস। হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুন।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও বাসভবন ও স্থাপনা। এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে ও তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে ।অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস শহর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ। ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। চারিদিকে হন্যে হয়ে ছুটে চলেছেন লোকজন। কে কোথায় যাবেন বুঝতে পারছে না। সবার চেহারায় আতঙ্ক ছেয়ে গিয়েছে। বাড়ি-গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা।

এই বিধ্বংসী দাবানলে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়নের বেশি ডলারের সম্পদের। সেইসঙ্গে চলছে লুটপাট।

 

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য