৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

অনলাইনে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখার জন্যে টিকিট না পেয়ে অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পছন্দের খেলোয়াড়ের প্রতি ভালবাসা প্রমাণ করতে গেলে কত দূর যাওয়া যায়? বিশেষ করে, সেই খেলোয়াড় যখন ‘ফুটবলের রাজপুত্র’, সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার? হ্যাঁ, বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছেন, যারা তাঁদের পছন্দের খেলোয়াড়দের জন্যে যা কিছু তাই করতে পারেন, পাগলামোর শীর্ষেও পৌঁছে যেতে পারেন! তেমনই হলেন কেরলমের ছেলে ইয়াদিল ইকবাল। অনলাইনে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখার জন্যে টিকিট না পেয়ে অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলেন মেসির শহরে আর্জেন্টিনায়। লন্ডন ও নিউইয়র্ক হয়ে পা রাখেন বুয়েনস এইরেসে। এই যাত্রায় তাঁর সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা। বুয়েনস এইরেসে পা রাখার আগে মেসিকে উপহার দেওয়ার জন্যে নীল–সাদা রঙের একটি ঘড়িও সঙ্গে নেন। দীর্ঘ এ যাত্রায় তাঁকে একাধিক জায়গায় হল্ট করেন তিনি। পাশাপাশি একাধিক বিমানবন্দরেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁকে। 

ইনস্টাগ্রামে নিজের গ্রাম কোদুনগালুর থেকে আর্জেন্টিনা যাওয়ার এই দীর্ঘ সফরের একটি ভিডিও জুড়ে দিয়েছেন তিনি। যেটিতে এখনও পর্যন্ত ১৭ লক্ষ ভিউজ অতিক্রম করেছে। বুয়েনস এইরেসে যাওয়ার পথে কোনও ক্লান্তি বোধ করেননি ইকবাল। এই সফরে নানা অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ২০২২ সালে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, মেসি যাতে বিশ্বকাপ জেতে। নিজের চোখে মেসির সেই দুর্দান্ত পারফরম্যান্স দেখেছেন তিনি। তাই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল। আর তিনি তা প্রমাণ করেছেন। আর্জেন্টিনায় পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি আরাধ্য সেই ম্যাচের টিকিট পেয়ে যান। তবে রিসেল মার্কেট থেকে শেষ মুহূর্তে টিকিটটি সংগ্রহ করতে তাঁর এক হাজার ডলার তথা মূল দামের তিন গুণ টাকা খরচ হয়েছিল তাঁর। মেসির প্রতি ভালবাসা থেকে তিনি মেসির নামে নিজের সন্তানেরও নাম রেখেছেন, ‘লিয়ান মেসিল’।

শুধু তাই নয়, ইকবাল মেসির জন্যে ৩২ মিটার লম্বা, ২০ ফুটবল প্রস্থের ম্যুরাল বানিয়েছেন। যেখানে মেসির বিভিন্ন ট্রফি জয়ের মুহূর্ত সংগ্রহ করে রেখেছেন তিনি। ২০২১ সালের আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পর তিনি এটি তাঁর বাড়িতে বানিয়েছিলেন। পেশায় তিনটি রেস্তরাঁর মালিক ইকবাল। যারা বলেছিলেন ২০২১ সালে কোপা জিতবে না আর্জেন্টিনা, তাঁদের বলেছিলেন আর্জেন্টিনা জিতলে তিনি ব্রাজিলের জার্সি পরে তার রেস্টুরেন্টে বিনা মূল্যে খাবার সরবরাহ করবেন। আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতল এবং ভক্তরাও উদ্‌যাপনের উপলক্ষ পেয়ে যান।

তবে কীভাবে তিনি কোদুনগালু থেকে সড়কপথে আর্জেন্টিনা পৌঁছলেন? তাঁর কথায়, তিনি প্রথমে কোদুনগালু থেকে সড়কপথে ১৩ ঘণ্টা ভ্রমণ করে বেঙ্গালুরু যান। সেখান থেকে বিমানে লন্ডন ও নিউইয়র্ক হয়ে পৌঁছন বুয়েনস এইরেসে। গতকাল রাতে মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন মেসি। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৩–০ গোলে জেতে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তিনি টিকিট পেয়ে যান ম্যাচ দেখার। তাঁর কাছে মেসির শেষ ম্যাচ দেখাটা স্বপ্নের থেকে কম ছিল না। 

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ