চাঁদের কেন্দ্রভাগ সংকুচিত হচ্ছে, জানালেন নাসার বিজ্ঞানীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : চাঁদকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম নেই। ইতিমধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করেছে। এই প্রেক্ষাপটে নাসার গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্যে জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠে আরও বেশি ভাঁজের সৃষ্টি হচ্ছে। এরফলে সেখানে ভূমিকম্প ও ভূমিধস বেড়ে গিয়েছে।

নাসার বিজ্ঞানীরা এই প্রসঙ্গে জানিয়েছেন, চাঁদের কেন্দ্রভাগ ক্রমশ সংকুচিত হচ্ছে। সংকুচিত হয়ে সেটি আঙুরের কিশমিশের মতো পরিণত হচ্ছে। কেন্দ্রভাগ সংকুচিত হওয়ার ফলে চন্দ্রপৃষ্টে বিভিন্ন সময় কম্পন অনুভূত হচ্ছে। চাঁদের দক্ষিণ মেরু কম্পনপ্রবণ এলাকা। ভবিষ্যতে এই সব জায়গায় জনবসতি ও যন্ত্রপাতি স্থাপন করা হলে তা আগামীদিনে ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, কয়েক লক্ষ বছর ধরে চাঁদের কেন্দ্রভাগ ১৫০ ফুট সংকুচিত হয়েছে। ভূতাত্বিক দিক থেকে এই ধরনের পরিবর্তন খুবই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

ভারতের চন্দ্রযান ৩-এর সফল অভিযানের পর ওই অঞ্চল নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ বাড়ছিল। ইতিমধ্যে ওই অঞ্চলে মহাকাশযান পাঠাতে ব্যর্থ হয় রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ওই অঞ্চলে আর্টেমিস ৩ মিশন চালানোর পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। এই পরিস্থিতিতে নাসার গবেষকদের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ