স্মার্টফোনের আসক্তি ছাড়াতে কঠোর নিয়ম চালুর পথে চিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্ট ফোনের জাদুকারিতায় দুনিয়া এখন হাতের মুঠোয়। এক লহমায় বিশ্বের যে কোন প্রান্তে ঘরে বসেই পৌঁছে দিচ্ছে স্মার্টফোন ও নেটদুনিয়া। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতিতে জীবনশৈলীতে পরিবরতন এসেছে মানুষের। তবে স্মার্টফোনের নেতিবাচক দিকও রয়েছে। মোবাইল ফোনের প্রতি ক্রমশ বেড়েছে আসক্তি। এবার স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতে কঠোর নিয়ম চালু করতে চিন।

চিনের প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীরা দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। ৮ বছরের কম বয়সী শিশুরা দিনে ৪০ মিনিট, ৮ থেকে ১৬ বছরের কম বয়সীরা ১ ঘণ্টা এবং ১৬ থেকে ১৭ বয়সীরা সর্বোচ্চ ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করতে পারবে।

এমনকি তিন বছরের কম বয়সী শিশুরা স্মার্টফোনে শুধু গান ও অডিও শুনতে পারবে। ১২ থেকে ১৬ বছর বয়সীদের দেখতে হবে শিক্ষামূলক ও সংবাদভিত্তিক ভিডিও। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিশু, কিশোর-কিশোরীদের ব্যবহৃত স্মার্টফোনে সব সেবা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও স্মার্টফোনে মাইনর মোড নামের নতুন অপশন চালুর পরিকল্পনা করছে শি জিংপিং-এর দেশ। এই মোড চালু থাকলে কোনো অ্যাপ বা ভিডিও চালু করা যাবেনা। অভিভাবকেরা সহজেই সন্তানদের স্মার্টফোন ব্যবহার সম্পর্কিত তথ্য জানতে পেয়ে যাবে।ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন তথ্য দেখাবে।

প্রযুক্তির দিক থেকে চিন উন্নত। শুধু চিন নয় বিশ্বের নানান দেশে এই সমস্যা বেড়েই চলেছে। শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। শুধু তাই নয় শারীরিক,মানসিক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। তাই নেটদুনিয়া থেকে আসক্তি কমাতে চিনের এই পদক্ষেপ প্রশংসনীয়। এখন দেখার আদৌ এই নিয়ম বাস্তবায়িত হয় কিনা।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা