মায়ানমারে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় সহায়তা চিনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারে বাড়ছে সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ। আর তাই পরিস্থিতি সামাল দিতে পথে নামল চিন। শুক্রবার চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে, ১০-১১ জানুয়ারি চিনের কুনমিং শহরে  মায়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা ও  বিদ্রোহীদের  মধ্যে শান্তি আলোচনায় সহায়তা করেছে। উভয় পক্ষই লড়াই বন্ধ করতে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হয়েছে। এই ঘটনা নিয়ে মায়ানমারের এক নেতা বলেছেন, চীনা রাষ্ট্রদূত দেং শি জিনের সহায়তায় সামরিক জান্তা ও বিদ্রোহীরা যুদ্ধবিরোধীতে সম্মত হয়েছে।

এই বৈঠকের পর মায়ানমারের জান্তা  যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০২১ সালে মায়ানমারে ক্ষমতা দখল করে জান্তারা। এরপর থেকেই জান্তাদের সঙ্গে মায়ানমারের বিদ্রোহীদের লাগাতার সংঘর্ষ শুরু হয়।  বিদ্রোহী এ গোষ্ঠীটি উত্তরাঞ্চলে চীনের সীমান্তবর্তী এলাকায় বেশকিছু এলাকা দখলের কথা বলে। এরফলে মায়ানমার জুড়ে বাড়ে উত্তেজনা ।

এদিন জান্তা ও বিদ্রোহীরা যুদ্ধবিরোধীর চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুসারে, কোনো শত্রু শিবির বা শহরে আক্রমণ করা যাবে না। অন্যদিকে জান্তা নতুন করে বিমান হামলা, বোমাবর্ষণ বা ভারী অস্ত্রের মাধ্যমে আক্রমণ চালাবে না। এই চুক্তির ফলে আশা করা হচ্ছে , এবার থামবে মায়ানমারে উত্তেজনা। তবে এই চুক্তির পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে মায়ানমারের বাসিন্দারা।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে