রমজান মাসেও সৌদি আরবে মৃত্যুদণ্ড

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রমজান মাসে মৃত্যুদণ্ড। এমন ঘটনা এর আগে অন্তত ১৪ বছর ঘটেনি সৌদি আরবে (SAUDI ARABIA)। ঘটনাটি ঘটেছে মদিনা নগরীতে। দিনটি গত ২৮ মার্চ। মানে রমজান মাসের ষষ্ঠ দিনে। মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই আধিকারিক সৌদি আরবের নাগরিক।

জানা গিয়েছে, এক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানোর পরে তাঁর শরীরে আগুন  লাগিয়ে দিয়েছিল অভিযুক্ত। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল গত ২০০৯ সালে।

প্রসঙ্গত, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরবে। এই বছরেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৭জনকে। ২০২২ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৪৭জনের। আর ২০২১ সালে ৬৯ জনের। মানে, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দ্বিগুণেরও বেশি জনের। গত ২০১৫ সাল থেকে সেই সংখ্যাটা হাজারেরও বেশি। দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দাবি, অনেকের জীবন বিপর্যস্ত হতে পারে বা হত্যার ঘটনা ছাড়া এখন মৃত্যুদণ্ড দেওয়া হয় না সৌদি আরবে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের