ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ২২ হাজার ছুঁই ছুঁই

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছর পড়তেই আরও জোরাল হচ্ছে গাজার ওপর ইজরায়েলি হামলা। তাতেই বেড়ে চলেছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় গাজার  ইসরায়েলি হামলায় অন্তত ১০০ জন নিহত এবং ২৮৬ জন আহত হয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা  তিন মাস ধরে চলা ইজরায়েলি হামলায়  নিহতের সংখ্যা এখন কমপক্ষে ২১ হাজার ৯৭৮। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ হাজার ৬৯৭ জন। আর তাতেই বাড়ছে চিন্তা।

গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। রক্তপাত থামাতে উদ্যোগী হয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কিন্তু আমেরিকার ভেটোতে তা আটকে যায়। ওয়াশিংটনের যুক্তি ছিল, এই প্রস্তাবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কিছুই পালটাবে না।  শুধু তাই নয় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিষ্কার করে দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। তবে কবে কমবে সেই যুদ্ধ সেটাই এখন দেখার।  ইতিমধ্যেই গাজায় ইজরায়েলি হামলা থামাতে তৎপর হয়েছে বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতারা।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের