যুদ্ধবিরতি চুক্তি হলেও ফের গাজার উপর ইজরায়েলের ভয়াবহ হামলা, মৃত ২৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নামেই হয়েছে ইজরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতি চুক্তি। অব্যহত রয়েছে হামলা। যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। আহত হয়েছেন ৭৭ জন। এই হামলা নিয়েই নতুন করে ছড়িয়েছে উত্তেজনা।

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে দক্ষিণ গাজার খান ইউনিসে কর্মরত ইজরায়েলি সৈন্যদের উপর “বেশ কয়েকজন সন্ত্রাসী” গুলি চালানোর পর তারা হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তবে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছেই হামলায় তাঁদের বাহিনীর কেউ আহত বা নিহত হয়নি। বুধবারের হামলায় নিহতদের মধ্যে নয়জন শিশু ছিল বলে জানিয়েছেন ছিটমহলের স্বাস্থ্য কর্মকর্তারা। গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল কমপ্লেক্সে তোলা ফুটেজে দেখা গিয়েছে, হামলায় আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সের চারপাশে বহু মানুষ ভিড় করছে। ফুটেজে দেখা গিয়েছে হাসপাতালের ভেতরে মৃতদেহের পাশে বেশ কয়েকজন লোক বসে আছে, কেউ কেউ হতাশায় মৃতদেহের দিকে তাকিয়ে আছে। ধুলোয় ঢাকা তিনজন প্রাণহীন শিশুর মৃতদেহও দেখা গিয়েছে।

অন্যদিকে হামাস এই হামলাকে “একটি বিপজ্জনক সহিংসতা বৃদ্ধি” বলে নিন্দা জানিয়েছে এবং আইডিএফের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। হামাসের অভিযোগ, ইজরায়েলকে “তার চলমান অপরাধ এবং লঙ্ঘনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা’  করেছে। পাশাপাশি  “যুদ্ধবিরতিকে সম্মান করার এবং  জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার” জন্য ইজরায়েলের উপর “তাৎক্ষণিক, গুরুতর চাপ” প্রয়োগ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এই হামলা ছিল তৃতীয় বড় ধরনের হামলা। ১৯ এবং ২৮ অক্টোবর পূর্ববর্তী দুটি সংঘর্ষে প্রায় ১৫০ জন ফিলিস্তিনি এবং তিনজন ইসরায়েলি  সেনা নিহত হয়েছিল। তবে, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি বহাল রয়েছে।  

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে