ভারতের ওপরে আরও শুল্ক চাপানোর ইঙ্গিত আমেরিকার, কী কারণ জানালেন ট্রাম্প?

Share:

আন্তর্জাতিক ডেস্ক :প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় ভারতের ওপরে আরও শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল আমদানি এখনও চালু রেখেছে ভারত। আর এটা না-পসন্দ ট্রাম্পের। রাশিয়ার থেকে তেল আমদানি করায় নিজের ক্ষোভের কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, মোদিও এই ক্ষোভের কথা জানেন।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন। বলেছেন, মোদি খুব ভালো মানুষ। রাশিয়ার থেকে তেল কেনা তাঁর পছন্দের নয়। বিষয়টি মোদি জানেন। তাঁকে খুশি রাখা প্রয়োজন। তাই বানিজ্যক্ষেত্রে ভারতের ওপরে দ্রুত শুল্ক বাড়ানো হতে পারে। ট্রাম্পের ঘোষিত মুক্তি দিবস অর্থাৎ গতবছরে আমদানি পণ্যের ওপর উপযুক্ত শুল্ক ঘোষণা করেছিল আমেরিকা। ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক অরোপ করেছিল আমেরিকা। পরে রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অরোপ করা হয়েছিল। রাশিয়ার তেল কেনায় নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে। কিন্তু তারপরেও রাশিয়ার থেকে তেল কেনাকে ভালো নজরে দেখছে না ট্রাম্প। এখন এমনিতেই ভারতীয় পণ্যের ওপরে ৫০ শতাংশ শুল্ক অরোপ রয়েছে। এবার নতুন করে শুল্ক চাপানো হলে কত পরিমানে গিয়ে দাঁড়াবে সেটাই প্রশ্নের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের কথা বলার কয়েক সপ্তাহ পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। দ্বিতীয়বার ক্ষমতায় এসে শপথ নিয়েই রেসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতো ২ এপ্রিল দিনটিকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। এইদিনটিকে আমেরিকার মুক্তি দিবস বলে নিজেই ঘোষণা করেছিলেন ট্রাম্প।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের