ইমরান খানের দলের প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে  ‘ব্যাট’ প্রতীক ব্যবহার করতে পারবে না ইমরান খানের পাকিস্তান তেহরিক-এস-ইনসাফ (পিটিআই) দল। একথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন (ইসিপি) দল। তা নিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, পিটিআই নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির কারণে তাদের ‘ব্যাট’ প্রতীককে বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের  বেঞ্চ একথা ঘোষণা করেছে। নির্বাচনী প্রতীক হারানো পিটিআই- এর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে তোশাখানা দুর্নীতি মামলায়  ইমরান খানের করা আপিল খারিজ করে দিল  পাকিস্তানের  হাইকোর্ট। এর ফলে ২০২৪ সালের  ৮ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।  আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করে ইমরানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, ‘ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা মামলায়  দোষী সাব্যস্ত হওয়া রায় স্থগিত করার আবেদন খারিজ করে  দেওয়া হয়েছে।  ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান খান।‘

বর্তমানে  ইমরান পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪০টির বেশি মামলা হয়েছে। তারমধ্যেই এবার ‘ব্যাট’ প্রতীক হারায় বেশ চাপে পড়ল পিটিআই ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা