এই মুহূর্তে

অর্ধচন্দ্র দেওয়া কিছু কর্মীদের ফের ফিরে আসার অনুরোধ মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের (Twitter) মালিক হয়েই একধাক্কায় প্রচুর কর্মীকে অর্ধচন্দ্র দিয়েছিলেন ইলন মাস্ক (Elon Musk)কিন্তু কয়েকদিনের মধ্যেই ছাঁটাই করা কিছু কর্মীকে আবার ফিরে আসার অনুরোধ করছে টুইটার। কিছু কর্মীর কাছে আবার ফিরে আসার অনুরোধ জানিয়ে ই-মেল গিয়েছে বলে খবর।

সংবাদমাধ্যম সূত্রে খবর, টুইটারের কিছু কর্মীকে ভুলবশত ছাঁটাই করা হয়েছিল। তাঁদেরকেই আবার ফিরে আসতে বলছেন মাস্ক। এ ছাড়া, যাঁদের ফিরে আসতে বলা হচ্ছে, তাঁদের মধ্যে এমনও কর্মী রয়েছেন, যাঁদের কর্মদক্ষতা ভালো ভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির পক্ষে তাঁরা উপযোগী কি না, তা যাচাই না করেই তাঁদের বাদ দেওয়া হয়েছিল। তাঁদেরকেও আবার ফিরতে অনুরোধ করা হচ্ছে। চলতি সপ্তাহে টুইটার থেকে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধু একটি ই-মেলের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থায় তাঁদের আর প্রয়োজন নেই। এদেশেও টুইটারের বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। টুইটারে সার্বিক খরচে লাগাম টানতেই মাস্কের এই পদক্ষেপ, বলে জানিয়েছিলেন মাস্ক। এই গণছাঁটাইয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।

গণছাঁটাই প্রক্রিয়ার মধ্যে যে গলদ ছিল, কিছু কর্মীকে ফিরে আসতে বলার মাধ্যমেই তা স্পষ্ট। শুক্রবার মাস্ক টুইট করে জানিয়েছিলেন, তাঁর কাছে আর কোনও বিকল্প ছিল না। কারণ টুইটারের প্রতিদিন প্রায় ৪০ লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন ছিল। সূত্রের খবর, গণছাঁটাইয়ের পর যাঁরা টুইটারের সঙ্গে রয়ে গিয়েছেন, তাঁদের উপর পাহাড় প্রমাণ কাজের চাপ পড়ছে। কেউ কেউ কাজ শেষ করতে অফিসেই দিনরাত পড়ে থাকছেন। তাই পরিস্থিতির গুরত্ব বুঝে ছাঁটাই হওয়া কিছু কর্মীদের ফের ফিরে আসার অনুরোধ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ