মানুষের মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল ইলন মাস্কের সংস্থা

ব্রিটেনের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ বসানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ বসানোর অনুমতি পেল ইলন মাস্কের সংস্থা নিউরালিংক। এর ফলে মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। মস্তিষ্কে চিপ বসানোর বিষয়টি সম্প্রতি টুইট করে জানানো হয়েছে নিউরালিংকের তরফে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ বসানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি দিয়েছে। টুইটে নিউরালিংক জানিয়েছে, আমরা এটা জানাতে পেরে আনন্দিত যে, আমাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের বিষয়ে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরালিংক জানিয়েছে, নিউরালিংক ইমপ্লান্ট সংস্থা কম্পিউটারের সঙ্গে মস্তিষ্ককে সংযুক্ত করে মানুষের অন্ধত্বের চিকিত্সায় সহায়তা করতে চায়। শুধু তাই নয় প্যারালাইসিসের চিকিত্সা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করার জন্য মাইক্রোচিপ ব্যবহার করা হবে। তবে এই পরীক্ষায় কারা অংশ নেবেন তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে।

উল্লেখ্য ২০১৯ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, নিউরালিংক মানবদেহে পরীক্ষামূলকভাবে চিপ বসানোর জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে ২০২০ সালের মধ্যে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সময়ের মধ্যে তা আর হয়ে ওঠেনি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই