বৃহস্পতির উপগ্রহে প্রাণের সন্ধান‌ পেতে অভিনব পন্থা NASA-র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA) এবার এক নতুন অভিযানের শরীক। বৃহস্পতির উপগ্রহ ইউরোপা-য়(Europa Mission) আদৌ প্রাণের সন্ধান‌ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি মহাকাশযান পাঠানো হয়েছে এই সংস্থার পক্ষ থেকে যার নাম ইউরোপা ক্লিপার(Europa Clipper)। মহাকাশযানটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার(Kennedy Space Centre) থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই অভিযান সম্পূর্ণ হতে প্রায় সাড়ে পাঁচ বছর সময় লাগবে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সাল নাগাদ এই অভিযানের মাধ্যমে উঠে আসতে পারে একাধিক চমকপ্রদ তথ্য যা বদলে দিতে পারে মহাকাশ বিজ্ঞানের এতদিনের ইতিহাস।

সম্পূর্ণ যাত্রাপথে এই মহাকাশযান প্রায় ২৯০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করবে। ২০৩০ সাল নাগাদ নির্দিষ্ট উপগ্রহে পৌঁছনোর পর ইউরোপা ক্লিপারের প্রথম কাজ হবে সেখানকার ভূ-পৃষ্ঠের নীচে প্রানের সন্ধান করা। যদি সত্যিই সেখানে প্রাণের সন্ধান‌ পাওয়া যায় তাহলে এটি এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে, জোরালো দাবি নাসার।

আরও পড়ুনঃ আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুজোর আদি ঐতিহ্য

ইউরোপা ক্লিপার একটি রোবোটিক সৌরবিদ্যুৎ চালিত যান। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের গোড়ার দিকেই এই যান প্রবেশ করবে বৃহস্পতির কক্ষপথে। অনেক আগেই এই মহাকাশযান উৎক্ষেপণ করার কথা ভাবা হলেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘হ্যারিকেন মিলটন’-এর কারণে তা স্থগিত করা হয়েছিল।

বৃহস্পতির কক্ষপথে পৌঁছনোর পর ৩ বছর সময় যাবৎ মোট ৪৯ বার উপগ্রহ ইউরোপার কাছাকাছি যাবে এই যান। যদিও বিষয়টি এতখানি সহজ নয়। এই পর্যায়ে ইউরোপা ক্লিপারকে একটি চৌম্বক ক্ষেত্রের মুখে পড়তে হবে যা পৃথিবীর চেয়ে ২০ হাজার গুণ বেশি। পরিস্থিতির মোকাবিলায় ইউরোপা ক্লিপারে ২৭৫০ কেজি জ্বালানি মজুত রাখা হয়েছে। সম্পূর্ণ যানটির মোট ওজন প্রায় ৬০০০ কেজি।

আরও পড়ুনঃ বাংলাদেশের ফরিদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৫

প্রসঙ্গত উল্লেখ্য, সৌরজগতের বৃহত্তর গ্রহ বৃহস্পতির মোট ৯৫ টি উপগ্রহ রয়েছে। হিমশীতল প্রকৃতির ইউরোপা তার মধ্যে চতুর্থ বৃহত্তম উপগ্রহ। এটির বর্হিভাগে অর্থাৎ পৃষ্ঠদেশে লবণাক্ত জলের বরফের সমুদ্র রয়েছে এবং এখানে পৃথিবীর চেয়েও দ্বিগুণ জল রয়েছে। তাই এই উপগ্রহে প্রাণের সন্ধান মেলার ভবিষ্যতবাণী একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ