চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইতিহাস পোড়াল ইংল্যান্ডের রেফারি অ্যান্থনির কপাল, হাতছাড়া ফাইনাল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ফাইনালে বাঁশি মুখে মাঠে দেখতে পাওয়ার কথা ছিল ইংল্যান্ডের রেফারি অ্যান্থনি টেলরের। ফিফা সিদ্ধান্ত নিয়েও ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা অ্যান্থনির নাম বাতিল করে দেয়। ফিফা সূত্রে খবর, অ্যান্থনিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিলে তাঁর নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবে। প্রশ্নের মুখে পড়ে যাবে ফিফাও। তাই অ্যান্থনিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিতে রাজি হয়নি ফিফা।

দ্য টাইমস পত্রিকার খবর অনুসারে, ওলিভারকে ফিফা দেশে ফেরত পাঠিয়ে দিলেও অ্যান্থনি টেলরকে কাতার থাকতে বলা হয়েছিল। টেলর আন্দাজ করতে পেরেছিলেন, তাকে কেন কাতারে থাকতে বলছে ফিফা। পরে তাকে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্তের কথা।

কেন অ্যান্থনি নয়, তার পিছনে রয়েছে ফকল্যান্ড যুদ্ধ। ১৯৮২ সালের ২রা এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত এই যুদ্ধ চলে। ফক্‌ল্যান্ড দ্বীপগুলি আর্জেন্তিনার পূর্ব উপকূল থেকে ৪৮০ কিমি দূরে অবস্থিত। ১৫৯২ সালে ব্রিটিশ নাবিকেরা সম্ভবত এগুলি প্রথম আবিষ্কার করে। কিন্তু আর্জেন্তিনার উপকূলের কাছে অবস্থিত হওয়ায় আর্জেন্তিনার ১৯শ শতকের শুরু থেকেই এই দ্বীপগুলিকে নিজেদের বলে দাবি করে। সেই ইতিহাস পুড়িয়ে দিল রেফারি অ্যান্থনি টেলরের কপাল।

রবিবার বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং আর্জেন্তিনা। খেলা লুসেল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি জাইমন মার্সিনিয়াক। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এই প্রথম পোল্যান্ডের কোনও রেফারিকে দায়িত্ব দেওয়া হল।কালকের ম্যাচে ব্রাজিলের কোনও আধিকারিককেও রাখা হয়নি। 

আরও পড়ুন কড়া রেফারিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিল ফিফা

Published by:

Share Link:

More Releted News:

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ