কোপেনহেগেনে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার কোপেনহেগেনে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জে আগুল লাগল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি কোপেনহেগেনে পুরনো স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ে আগুন লাগার দৃশ্য সামনে এসেছে। সেই ছবিতে দেখা গিয়েছে, আগুনের গ্রাস থেকে বাঁচাতে বিল্ডিংয়ে থাকা ছবিগুলিকে সরিয়ে ফেলছে বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, পুরনো স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে আগুন লেগে যাওয়ায় কাছেই থাকা অর্থ মন্ত্রকের জায়গাটিকেও খালি করে দেওয়া হয়। ইতিমধ্যে গোটা ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে ডেনমার্কের চেম্বার অফ কমার্স। তবে কী কারণে এই আগুন লাগার ঘটনাটি ঘটল সেবিষয়ে অবশ্য জানা যায়নি।

এদিন ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় দমকল বিভাগের কর্মীদের। তবে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, ১৮৫৭ সাল থেকে এই বিল্ডিংটি রক্ষণাবেক্ষণ করে আসছে ড্যানিশ চেম্বার অফ কমার্স। ১৬২৫ সাল এই বিল্ডিংটি তৈরি হয়েছিল। ৪০০ বছরের বেশি পুরনো এই ড্যানিশ স্থাপত্য শিল্পে আগুন লেগে যাওয়ায় দুঃখপ্রকাশ করেছেন ডেনমার্কের সংস্কৃতি দফতরের মন্ত্রী জেকব অ্যাঞ্জেল স্কিমিড। জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে এদিন আগুন লেগেছে, সেটি বর্তমানে ড্যানিশ স্টক এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার হচ্ছিল না। সেটি ড্যানিশ চেম্বার অফ কমার্সের হেড কোয়ার্টার হিসাবে ব্যবহার করা হচ্ছিল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ