দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্রান্স-মরক্কোর সমর্থকদের খণ্ডযুদ্ধে জ্বলছে প্যারিস, পুলিশের লাঠি-টিয়ারগ্যাস

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের সেমিতে মরক্কোর পৌঁছে যাওয়ার আনন্দ বদলে গেল হিংসায়। ফ্রান্সের সমর্থকেরা মরক্কোর সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সব থেকে বড় হিংসাত্মক ঘটনার খবর এসেছে প্যারিস থেকে। দুই দলের সমর্থকেরা নির্বিবাদে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাঠে নামাতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। ফাটায় টিয়ারগ্যাসের শেল। উভয়পক্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন জায়গায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার কাতার বিশ্বকাপের দুটি কোয়ার্টারফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয় ফ্রান্স। দ্বিতীম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী হয় ফ্রান্স। আর খেলা শেষ হতেই ফ্রান্স এবং মরক্কোর সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে। এলিজার পারিসিয়ান অ্যাভিনিউতে উভয় দলের সমর্থেকরা জড়ো হয়। হুড খোলা গাড়িতে করে যেতে যেতে বেশ কয়েকজন ফ্রান্স সমর্থক জোড়ে জোড়ে হর্ন বাজাতে থাকে।এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা আন্দাজ করে ফ্রান্সের বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিবাহিনী। তাদের সামনেই চলে ভাঙচুর। সংবাদ সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি। ভাঙচুরের পাশাপাশি কয়েকটি জায়গা থেকে অগ্নিসংযোগেরও খবর এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে পরে ফাটায় টিয়ার গ্যাসের শেল। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ ৭৪জনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন মরক্কোর জয়ে অগ্নিগর্ভ ব্রাসেলস, সমর্থকদের গুণ্ডামি, কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ