সমুদ্রে ভাসছে বোতল, মদ ভেবে পান করতেই মৃত্যু ৪ মৎস্যজীবীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সমুদ্রের মধ্যে ভাসছে বোতল। তা দেখেই মৎস্যজীবীরা মদ ভেবে সেটি পান করতেই ঘটল বিপত্তি। প্রাণ হারালেন চার মৎস্যজীবী। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন দুজন মৎস্যজীবী। এমনই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ঘটনাটি ঘটেছে ডেভন নামের এক মাছ ধরার জাহাজে। জেলেরা সমুদ্রে ভাসমান বোতলে মদ রয়েছে ভেবে তা খেয়ে ফেলে।   এরফলে তারা গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। এরপর তৎক্ষণাৎ চিকিৎসার জন্য  জাহাজে থাকা মৎস্যজীবীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে চারজনের মৃত্যু হয়েছে। বাকিদের চলছে চিকিৎসা। ইতিমধ্যেই এই ঘটনার জেরে  কাহাওয়াত্তা ও শ্রীলঙ্কার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ডেভন জাহাজটি  ৪ জুন টাঙ্গালে থেকে যাত্রা শুরু করেছিল। এই ঘটনাটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো  থেকে প্রায় ১২০ মাইল  দূরে অবস্থিত  টাঙ্গালে ঘটেছে।   সূত্রের খবর, জেলেরা ওই এলাকায় মাছ ধরতে গেলে বেশ কিছু বোতল বিতরণ করে থাকে। এবার ও তারা সেটাই করতে গিয়ে ঘটল বিপত্তি।  তবে এখন পর্যন্ত মৎস্যজীবীদের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই নৌবাহিনী বোতলগুলিতে কী ছিল তা জানতে   তদন্ত  শুরু করছে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক  । 

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে