জঙ্গি কাজকর্মে মদত, ফ্রান্সে বন্ধ করা হল একাধিক মসজিদ

এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বারবার হুঁশিয়ারি দিয়ে কোনও লাভ হয়নি। বরং দেশে ইসলামিক জঙ্গিবাদের দৌরাত্ম্য ক্রমশই বাড়ছে। তাই এবার কঠোর পথে হাঁটল ফরাসি সরকার। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত একাধিক মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। আরও ছয়টি মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হবে বলে আগাম জানিয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

গত কয়েক বছর ধরেই একাধিক জঙ্গি নাশকতামূলক কাজের সাক্ষী থেকেছে ফ্রান্স। জঙ্গি হানায় বেশ কয়েকজন নিরীহ নাগরিকের প্রাণও গিয়েছে। তার পরেই দেশের বিভিন্নস্থানে থাকা মসজিদ ও ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানগুলোর উপরে বিশেষ নজরদারি শুরু করা হয়। জঙ্গিবাদকে মদত দেওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই বেশ কয়েকটি মসজিদ ও ধর্মীয় স্থান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন’ প্রণয়নের আগে ‘উগ্রবাদকে’ প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৬৫০টি স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ৮৯টি মসজিদ পরিদর্শ করে ফ্রান্সের পুলিশ। ওই মসজিদগুলোর এক-তৃতীয়াংশকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পাঁচটি মুসলিম সংস্থাকে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসে অর্থা‍ৎ অক্টোবরে আরও চারটি সংস্থাকে নিষিদ্ধ করা হবে। ২০৫টি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন বাজেয়াপ্ত করা হয়েছে তেমনই দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে।’ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে বিশেষ অভিযানকে আরও জোরদার করা হবেও জানিয়েছেন তিনি।  

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার